কক্সবাজারে পিটুনিতে যুবক নিহত
কক্সবাজার সদরে ডাকাত সন্দেহে এক যুবকে পিটিয়ে হত্যা করেছে জনতা।
ওই যুবকের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র এলজি উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, বুধবার সকাল ৭টার দিকে ভারুয়াখালীর সাবেকপাড়ায় এ ঘটনায় নিহত মোহাম্মদ ওসমান (৩৩) স্থানীয় প্রয়াত ওবাইদুল হকের ছেলে।
কক্সবাজার সদর থানার ওসি জসীম উদ্দিন বলেন, ডাকাত সন্দেহে এলাকাবাসী ওসমানকে পিটুনি দিলে গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে সদর হাসপাতালে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার প্রস্তুতি চলছে বলে জানান ওসি জসীম।
