২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পোরশা থেকে ৩ বাংলাদেশিকে নিয়ে গেছে বিএসএফ

নওগাঁর পোরশা উপজেলা সীমান্ত থেকে মঙ্গলবার তিন বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নওগাঁ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 02:16 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

বিকালে নিয়ে যাওয়া এ তিনজন হলেন উপজেলার বিষ্ণুপুর গ্রামের বাবুল আক্তার বাবু (৩০), সাদিকুল ইসলাম (২৮) ও আব্দুল করিম (২৪)।

নওগাঁর ৪৬ বিজিবি ব্যাটালিয়নের নিতপুর ক্যাম্পের নায়েক সুবেদার কাজী আব্দুল গনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিকাল ৪টার দিকে ঘাস কাটতে গেলে এ চার যুবককে ২৩১/৮ পিলারের কাছ থেকে বিএসএফ নিয়ে যায়।

তাদের ফেরত চেয়ে বিএসএফের কাছে চিঠি দেয়া হযেছে বলেও তিনি জানান।