২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ময়মনসিংহে দুটি গাড়িতে আগুন

ময়মনসিংহে গভীর রাতে হরতাল সমর্থকরা একটি ট্রাক ও একটি বাসে অগ্নিসংযোগ করেছে।

ময়মনসিংহ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 01:53 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

এরমধ্যে শহরে একটি ট্রাকে এবং ত্রিশাল উপজেলায় একটি বাসে আগুন দেয়া হয় বলে পুলিশ জানিয়েছে।

কতোয়ালি মডেল থানার ওসি ফজলুল করিম বলেন, মঙ্গলবার ভোর রাতে শহরের ঢাকা-ময়মনসিংহ বাইপাস রোডের কেওয়াটখালী ময়নার মোড়ে হরতাল সমর্থকরা একটি সিমেন্ট বোঝাই ট্রাকে আগুন দেয়।

পরে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, সোমবার গভীর রাতে ত্রিশাল উপজেলা সদরে হরতাল সমর্থকরা একটি ওষুধ কোম্পানির স্টাফ বাসে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়।

শহরে নাশকতা এড়াতে আইনশৃংখলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে, বলেন ওসি।