২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় পেট্রোলসহ শিবিরকর্মী আটক

বিএনপির নেতৃত্বে ১৮ দরের হরতাল চলাকালে মঙ্গলবার সকালে পাঁচ পিকেটারকে ধরে পুলিশে দিয়েছে জনতা।

বগুড়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Apr 2013, 11:01 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

এ সময় একজনের কাছ থেকে বোতল ভর্তি পেট্রোল উদ্ধার করা হয়।

এদিকে সকালে ফতেহ আলী বাজারের কাছে রেল লাইনের উপর আগুন দিয়েছে পিকেটাররা। পরে আইনশৃঙ্খলা বাহিনী আগুন নেভায়।

গ্রেপ্তাররা হলেন জেলহক (১৮), হাবিবুল্লাহ (১৮), আতোয়ার (২০), মোত্তালেব (১৯) ও আব্দুল হামিদ (২২)।

পরিস্থিতি স্বাভাবিক রাখতে শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে বগুড়া সদর থানার ওসি সৈয়দ সহিদ আলম বলেন, শহরতলীর এরুলিয়া এলাকায় পিকেটিং করার সময় স্থানীয়রা এ পাঁচজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে।

তিনি বলেন, এ সময় পিকেটার হাবিবুল্লাহর কাছ থেকে বোতলবর্তি এক লিটার পেট্রোল উদ্ধার করা হয়।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, ফতেহ আলী বাজারের রেল ব্রিজের লাইনের উপর হরতাল সমর্থকরা আগুন ধরিয়ে দিলে স্থানীয় লোকজন ও আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে নেভায়।

বগুড়ার পুলিশ সুপার (এসপি) মোজাম্মেল হক বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সকাল থেকে শহরে বিজিবি মোতায়েন করা হয়েছে।