খুলনায় পুলিশের উপর বোমা হামলা
১৮ দলীয় জোটের হরতালে খুলনায় পুলিশকে লক্ষ্য করে দুটি হাতবোমা ফাটিয়েছে পিকেটাররা। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
এছাড়া নগরীতে তিনটি বাস ও একটি ট্রাক ভাঙচুর করা হয় বলে পুলিশ জানিয়েছে।
খুলনা সদর থানার ওসি মো. শাহাবুদ্দিন আজাদ বলেন, নগরীর পিটিআই মোড়ে দায়িত্বরত পুলিশকে লক্ষ্য করে পিকেটাররা সকালে দুইটি হাতবোমার বিস্ফোরণ ঘটিয়েছে।
বোমাগুলো একটু দূরে বিস্ফোরিত হওয়ায় কেউ আহত হয়নি বলে তিনি জানান।
খানজাহান আলী থানার ওসি মো. শহীদুল হক বলেন, শিরোমনি এলাকায় রাত থেকে অবস্থান করা তিনটি খালি বাস ও একটি ট্রাক মঙ্গলবার সকালে ভাঙচুর করেছে পিকেটাররা।
