নোয়াখালীতে ৭ জামায়াতকর্মী গ্রেপ্তার
নোয়াখালী শহরে মিছিলের চেষ্টা করায় সোমবার সন্ধ্যায় জামায়াতের সাত কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সুধারাম থানার ওসি মীর জাহেদুল হক রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সন্ধ্যা ৭টার দিকে জামায়াত-শিবিরের সমর্থকরা পৌর বাজারের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়।
এ সময় সেখান থেকে সাত জনকে গ্রেপ্তার করা হয়, বলেন তিনি।
