২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নারায়ণগঞ্জে গাড়িচাপায় যুবক নিহত

নারায়ণগঞ্জ নগরীতে সোমবার দুপুর গাড়িচাপায় এক বাকপ্রতিবন্ধী যুবক নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

নারায়ণগঞ্জ, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 12:11 PM

Updated : 23 Aug 2022, 10:29 AM

সৈয়দপুর কবরস্থান এলাকায় এ দুর্ঘটনায় নিহত রাশেদ (২৮) ঢাকার দক্ষিণ কুতুবখালীর আব্দুল মালেক ফরাজীর ছেলে।

প্রত্যক্ষদর্শীর বরাত দিয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মঞ্জুর কাদের বলেন, বেলা ১টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি গাড়ি চাপা দিলে ঘটনাস্থলেই রাশেদের মৃত্যু হয়।

লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।