২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বেলকুচিতে হামলার প্রতিবাদ সাংবাদিকদের

বিএনপি ও জামায়াতের সন্ত্রাসী হামলায় দুই সাংবাদিক আহত হওয়ার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন সিরাজগঞ্জের সাংবাদিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিরাজগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 10:32 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

সোমবার সকালে সিরাজগঞ্জ প্রেসক্লাব চত্বরে এ কর্মসূচিতে বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিক ছাড়াও নানা শ্রেণিপেশার মানুষ অংশ নেন।

শুক্রবার সকালে বেলকুচিতে পুলিশের সঙ্গে বিএনপি-জামায়াতের সংঘর্ষ চলা সময় পেশাগত দায়িত্ব পালনকালে গুরুতর আহত হন বিটিভির জেলা প্রতিনিধি এস এইচ ফিরোজী এবং মাইটিভির প্রতিনিধি রহমত আলী।

সমাবেশে স্থানীয় প্রেসক্লাব সভাপতি, সম্মিলিত সাংস্কৃতিক জোট সভাপতিসহ সাংবাদিকরা বক্তব্য দেন।