২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় ছাত্র খুন

বগুড়া শহরে সোমবার দুর্বৃত্তদের ছুরিকাঘাতে এক ছাত্র নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বগুড়া,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2013, 09:48 AM

Updated : 23 Aug 2022, 10:29 AM

ঠনঠনিয়া এলাকায় এ হামলায় নিহত নাহিদ নেওয়াজ (২০) আইআইটিবি নামে স্থানীয় একটি বেসরকারি পলিটেকনিক ইন্সটিটিউটের টেক্সটাইল বিভাগের ৭ম সেমিস্টারের ছাত্র।

তিনি শিবগঞ্জ উপজেলার পিরব গ্রামের আব্দুল মান্নানের ছেলে।

স্থানীয়দের বরাত দিয়ে বগুড়া সদর থানার ওসি সৈয়দ শহীদ আলম বলেন, সকাল ১১টার দিকে একদল দুর্বৃত্ত তার মেসে ঢুকে ল্যাপটপ চুরির চেষ্টা করে। বাধা দিতে গেলে দুর্বৃত্তরা তাকে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

নিহত নাহিদ ঠনঠনিয়া হাড়িপাড়া এলাকায় ব্যক্তি মালিকানাধীন ওই মেসে থেকে পড়ালোখা করতেন।

হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে দুই যুবকের নাম জানা গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে, বলেন ওসি।