রাজশাহীতে ৫০০ জামায়াতকর্মীর বিরুদ্ধে মামলা
রাজশাহী মহানগরীর রাণীবাজার এলাকায় রোববার সকালে জামায়াত শিবিরের হামলা এবং বোমায় এক পুলিশের কব্জি উড়ে যাওয়ার ঘটনায় মামলা হয়েছে।
বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জানান, রোববার গভীর রাতে দায়ের করা এ মামলায় ৩৩ জন জামায়াত-শিবির নেতাকর্মীর নাম উল্লেখসহ অজ্ঞাত পরিচয় ৫শ’ জনকে আসামি করা হয়েছে।
সোমবার সকালে শালবাগান এলাকায় শিবিরের হামলার গুরুতর আহত বোয়ালিয়া থানার এসআই জাহাঙ্গীর আলম এ মামলার বাদি বলে ওসি জানান।
রোববার সকাল সাড়ে ১০টার দিকে রানীবাজার এলাকায় ঝটিকা মিছিল বের করে পুলিশের উপর হামলা চালায় জামায়াত-শিবিরকর্মীরা। এ সময় তাদের ছোড়া বোমার আঘাতে বোয়ালিয়া থানার পিএসআই মকবুল হোসেনের দুই হাতের কব্জি উড়ে যায়।
সোমবার এ মামলার বাদি এস আই জাহাঙ্গীর শিবিরের হামলার মধ্যে পড়েন। শিবিরকর্মীরা তাকে রাস্তায় ফেলে পিটিয়ে অস্ত্র ছিনিয়ে নিয়ে যায।
