২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইসলামী বিশ্ববিদ্যালয় বন্ধ

ছাত্রলীগ ও শিবিরের সংঘর্ষের পর রোববার কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয় ৭ এপ্রিল পর্যন্ত বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 04:02 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

সোমবার সকাল ১০টার মধ্যে সকল আবাসিক ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেয়া হয়েছে।

উপাচার্য অধ্যাপক ড. আবদুল হাকিম সরকার এ খবর নিশ্চিত করেন।

তিনি বলেন, রাত ৯টা পর্যন্ত তার (উপাচার্য) সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত হয়।

দুপুরে ছাত্রলীগ ও শিবিরের দফায় দফায় সংঘর্ষে এক পুলিশসহ উভয়পক্ষের অন্তত ৫০ জন আহত হন।