২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বিএনপির ১৭৭ নেতাকর্মী জেলহাজতে

লালমনিরহাটে ১৮ দলীয় জোটের হরতালে সংঘর্ষ ও ভাংচুরের ১১টি মামলায় বিএনপির ১৭৭ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 03:44 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার জেলার দ্রুত বিচার আদালতের জ্যেষ্ঠ হাকিম জাহেদুর রহমান এ আদেশ দেন।

বিএনপির আইনজীবী ফজলুল হক সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ১৮৫ জন আসামির মধ্যে আট জন পরীক্ষার্থী ও শিক্ষকের জামিন মঞ্জুর করা হয়। বাকি ১৭৭ জনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়া হয়।

এদিকে নেতাকর্মীদের জেলহাজতে পাঠানোর প্রতিবাদে বিকালে লালমনিরহাট শহরের মিশন মোড় চত্বরে বিক্ষোভ সমাবেশ করেছেন বিএনপি ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।