২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রলীগের সংঘর্ষে আহত ৯

সিলেট নগরীর টিলাগড়ে ছাত্রলীগের দুইপক্ষের সংঘর্ষে অন্তত নয় জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সিলেট,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 03:14 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার বিকাল ৩টার দিকে জেলা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি হিরণ মাহমুদ নিপু ও অব্যাহতি পাওয়া সভাপতি পঙ্কজ পুরকায়স্থের সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয় বলে পুলিশ জানিয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে শাহপরাণ থানার ওসি লিয়াকত আলী বলেন, সকালে হিরণ গ্রুপ এমসি কলেজ থেকে পঙ্কজ গ্রুপের নেতাকর্মীদের বিতাড়িত করে। এর জেরে বিকাল ৩টায় টিলাগড় পয়েন্টে উভয়গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়।