চট্টগ্রামে নয় প্রতিষ্ঠানের জরিমানা
চট্টগ্রামে রাস্তায় মালামাল রাখার দায়ে নয়টি প্রতিষ্ঠানকে এক লাখ দুই হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
রোববার দুপুরে নগরীর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম এলাকার একটি সড়কের পাশের এসব প্রতিষ্ঠানকে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আশরাফুল আমিন জরিমানা করেন।
সিডিএর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, অবৈধভাবে রাস্তা ও ড্রেনের ওপর মালামাল রেখে ব্যবসায় করার দায়ে তাদের জরিমানা করা হয়েছে।
জরিমানার পাশাপাশি ৬০টি দোকানের অবৈধ অংশ ভেঙ্গে দেয় ভ্রাম্যমাণ আদালত।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করে পুলিশ ও সিডিএর অন্যান্য কর্মকর্তারা।
