২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ভারত সফরে সেনাপ্রধান

ভারতীয় সেনাপ্রধানের আমন্ত্রণে নয়া দিল্লি সফরে গেছেন সেনাপ্রধান জেনারেল ইকবাল করিম ভূইয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 11:16 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার তিনি ভারত রওনা হন। পাঁচ দিনের সফর শেষে ৪ এপ্রিল সেনাপ্রধান ফিরবেন বলে আইএসপিআর জানিয়েছে। 

সেনাপ্রধানের সঙ্গে তার স্ত্রীও রয়েছেন। তার সফরসঙ্গীদের মধ্যে রয়েছেন ৩৩ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) এবং সেনাসদরের পরিচালক, পারসোনেল সার্ভিসেস।

সফরে ভারতের প্রতিরক্ষামন্ত্রী, সেনাবাহিনী প্রধান, নৌবাহিনী প্রধান, বিমান বাহিনী প্রধান এবং ভারতের সেনাবাহিনীর ইস্টার্ন কমান্ডের প্রধানের সঙ্গে বৈঠক করবেন ইকবাল করিম।

সেনাপ্রধানের আমন্ত্রণে গত বছরের অক্টোবরে বাংলাদেশ সফর করেন ভারতের সেনাপ্রধান জেনারেল বিক্রম সিং।