২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে অসুস্থ হয়ে হাজতির মৃত্যু

চট্টগ্রামে অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক হাজতির মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Mar 2013, 08:18 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

রোববার সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে তার মৃত্যু হয় বলে

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারাধ্যক্ষ মো. রফিকুল কাদের জানান।

মৃত আমির আহমদ (৩৮) রাউজান উপজেলার কচুকাইন গ্রামের বাসিন্দা ইউনুস মিয়ার ছেলে।

কারাধ্যক্ষ জানান, রাউজান থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার হয়ে গত ২৪ মার্চ কারাগারে আসেন আমির। 

হঠাৎ বুকে ব্যাথা অনুভব করায় সকাল পৌনে ৭টার দিকে তাকে হাসপাতালে নেয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় সেখানেই তার মৃত্যু হয়।

হৃদরোগে আমিরের মৃত্যু হয়েছে বলে চিকিৎসকদের বরাত দিয়ে কারাধ্যক্ষ রফিকুল কাদের জানান।

অসুস্থতার জন্য আগের দিন আমির কারা হাসপাতালে চিকিৎসা নেন বলেও জানান তিনি।