২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুক্তিযুদ্ধের টেরাকোটা ম্যুরাল নির্মাণ হচ্ছে চট্টগ্রামে

চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ঐতিহাসিক ভাষণের ছবি সম্বলিত মুক্তিযুদ্ধের টেরাকোটা ম্যুরাল।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 02:39 PM

Updated : 23 Aug 2022, 10:28 AM

প্রেস ক্লাবের অর্থায়নে এই ম্যুরালের নির্মাণ কাজ শুরু হয়েছে বলে শনিবার চট্টগ্রাম প্রেসক্লাবের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটের অধ্যাপক শিল্পী সৈয়দ আবদুল্লাহ খালিদ ম্যুরালটির ডিজাইন করেছেন। আগামী মের মাঝামাঝির দিকে এর নির্মাণ কাজ শেষ হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এতে আরো বলা হয়, প্রেস ক্লাবের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে ম্যুরালটি উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ।

শনিবার দুপুরে প্রেস ক্লাবে এক মতবিনিময় সভায় কর্তৃপক্ষের কাছে ম্যুরালের নকশা হস্তান্তর করেন শিল্পী আবদুল্লাহ খালিদ।

এ সময় তিনি ম্যুরালটি সম্পর্কে বলেন, সূর্যের মাঝে বাংলাদেশের মানচিত্র, সাতটি শান্তির প্রতীক পায়রা ও সশস্ত্র মুক্তিযুদ্ধ তুলে ধরা হয়েছে এতে।

প্রেস ক্লাব সভাপতি আলী আব্বাস, সাধারণ সম্পাদক মহসিন চৌধুরী, যুগ্ম সম্পাদক মহসীন কাজী প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।