ফেনীতে ১৩টি তাজা হাতবোমা উদ্ধার
ফেনীর ফুলগাজী উপজেলা থেকে ১৩টি তাজা হাতবোমাসহ কিছু দেশি অস্ত্র উদ্ধার করেছে র্যাব।
পশ্চিম বসন্তপুর গ্রামে শুক্রবার গভীর রাতে এ অভিযানে একটি হাত বোমা সদৃশ বস্তু এবং একটি রামদাও উদ্ধার করা হয় বলে র্যাব জানিয়েছে।
ফেনীর র্যাবের কোম্পানি কমান্ডার মেজর মো. রাকীবুল আমীন বলেন, গোপন সংবাদ পেয়ে এ অভিযান চালানো হয়।
পরে র্যাবের বিস্ফোরক দল ঘটনাস্থলে গিয়ে হাতবোমাগুলো নিস্ক্রিয় করে ক্যাম্পে নিয়ে যায়।
