সাতক্ষীরায় দুর্ঘটনায় গৃহবধূ নিহত
সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের সংঘর্ষে এক গৃহবধূ নিহত হয়েছেন। আহত হন অন্তত ১৫ জন।
পুলিশ জানায়, সকাল ১১টার দিকে সাতক্ষীরা-কালিগঞ্জ সড়কের শিবপুরে দুর্ঘটনাটি ঘটে।
নিহত কাকলি বেগম (৩৫) কালিগঞ্জের ভাড়াশিমলা গ্রামের আব্দুল হাকিমের স্ত্রী।
আহতদের স্থানীয় কয়েকটি হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের পরিচয় পুলিশ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
কালিগঞ্জ থানার ওসি আক্তার হোসেন বলেন, কালিগঞ্জ থেকে ছেড়ে যাওয়া একটি বাসের সঙ্গে সাতক্ষীরা থেকে ছেড়ে আসা আরেকটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলে কাকলি বেগম মারা যান। আহত কয়েকজনের অবস্থাও আশঙ্কাজনক বলে পুলিশ কর্মকর্তা জানান।
