২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে শিবির নেতা গ্রেপ্তার

হরতালে চট্টগ্রামের সীতাকুণ্ডে গাড়িতে আগুন ও ভাংচুরের মামলায় ইসলামী ছাত্রশিবিরের স্থানীয় এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Mar 2013, 09:03 AM

Updated : 23 Aug 2022, 10:28 AM

সীতাকুণ্ড থানার ওসি সামিউল আলম জানান, শুক্রবার রাতে সীতাকুণ্ড থানার বারইয়ারঢালা ইউনিয়েনের টেরিয়াইল এলাকা থেকে নূর মোহাম্মদকে (২৬) গ্রেপ্তার করা হয়।

“গত বুধ ও বৃহস্পতিবার হরতালে টেরিয়াইল এলাকায় গাড়িতে আগুন ও ভাংচুরের ঘটনায় যে মামলা হয়েছে নূর মোহাম্মদ তার অন্যতম আসামি।”

নূর মোহাম্মদ টেরিয়াইল শাখা ছাত্রশিবিরের সভাপতি। তিনি দক্ষিণ টেরিয়াইলের তাজুল ইসলামের ছেলে।