চাঁদপুরে ১০ জেলের কারাদণ্ড
চাঁদপুরের মেঘনা নদী থেকে জাটকা ধরার অপরাধে ১০ জেলেকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
শুক্রবার সকালে ভ্রাম্যমাণ আদালতে আটক ১০ জেলের প্রত্যেককে দুই মাসের করে কারাদণ্ড দেয়া হয় বলে জানান চাঁদপুরের নির্বাহী ম্যাজিস্ট্রেট তুষার আহমদ।
বৃহষ্পতিবার রাতভর মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুটি ট্রলারসহ এসব জেলেদের আটক করা হয়।
এদিকে বৃহস্পতিবার রাতে চাঁদপুরের মেঘনা থেকে এমভি নাজমা খান ও কর্ণফুলী-৩ নামের দুইটি যাত্রীবাহী লঞ্চে অভিযান চালিয়ে ২২টি ঝুড়ি থেকে এক হাজার ৩৪০ কেজি জাটকা উদ্ধার করা হয় বলে জানান কোস্টগার্ডের স্টেশন কর্মকর্তা লেফটেন্যান্ট বদরুদ্দোজা।
তিনি জানান, আটক করা এসব জাটকা শুক্রবার এতিমখানা ও দুঃস্থদের মাঝে বিতরণ করা হয়েছে।
