২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে খালেদার বৈঠক

আন্দোলনের পরবর্তী কর্মসূচি নিয়ে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 04:34 PM

Updated : 25 Apr 2022, 06:32 PM

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হয়।

দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মাহবুবুর রহমান, এম কে আনোয়ার, রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আবদুল মঈন খান, সহসভাপতি সাদেক হোসেন খোকা, আবদুল্লাহ আল নোমান, যুগ্ম মহাসচিব সালাহউদ্দিন আহমেদ, যুবদল সভাপতি সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, স্বেচ্ছাসেবক দলের সভাপতি হাবিব উন নবী খান সোহেল, ছাত্রদল সভাপতি আবদুল কাদের ভুঁইয়া জুয়েল, সাধারণ সম্পাদক হাবিবুর রশীদ হাবিব প্রমুখ বৈঠকে উপস্থিত ছিলেন।

এর আগে বিকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, আন্দোলনের পরবর্তী কর্মসূচি সংবাদ সম্মেলন করে শিগগরিই জানানো হবে।