২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দলিল লেখকদের কলম বিরতি

দলিল নিবন্ধন পদ্ধতি আধুনিকায়নের নামে চাকুরিচ্যুত না করাসহ ৭ দফা দাবিতে কলম বিরতি পালন করেছে জামালপুরের দলিল লেখকরা।

জামালপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2013, 09:47 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে জেলার সাতটি সাব-রেজিস্ট্রি অফিসের দলিল লেখকরা বৃহস্পতিবার এ কর্মসুচি পালন করে।

দলিল লেখকদের কলম বিরতির কারণে রেজিস্ট্রি অফিসগুলোতে কোন দলিল সম্পাদন হয়নি বলে জানিয়েছেন জেলা দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক শেলু আকন্দ।

বিরতি চলাকালে একটি সমাবেশও করেন দলিল লেখকরা।

এতে রাখেন সমিতির সভাপতি আরজু আকন্দ, শেলু আকন্দ, স্ট্যাম্প ভেন্ডার রুনু খান প্রমুখ।

গত ৩ মার্চ থেকে দাবি আদায়ে বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলিল লেখকরা।