গুলশানে মাইক্রোবাসের ধাক্কায় পরিচ্ছন্নতাকর্মী নিহত
রাজধানীর গুলশানে মাইক্রোবাসের ধাক্কায় সিটি করপোরেশনের এক পরিচ্ছন্নতাকর্মীর মৃত্যু হয়েছে।
নিহতের আফরোজা বেগম (৪৩) ঢাকা উত্তর সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্নতাকর্মী বলে পুলিশ জানায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোরে রাস্তায় কাজ করার সময় পিছন থেকে একটি মাইক্রোবাস আফরোজাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে তিনি গুরু্ত্বর আহত হন।
সহকর্মীরা আফরোজাকে হাসপাতালে আনলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে গুলিস্তানের নগর ভবনের সামনে বাস-লেগুনার মুখোমুখি সংঘর্ষে আটজন আহত হয়েছেন।
আহত সবাই লেগুনার যাত্রী। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালে আনা হয়েছে বলে জানান পরিদর্শক মোজাম্মেল হক।
