২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঠাকুরগাঁও সীমান্তে বাংলাদেশির লাশ

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার ধনতলা সীমান্তের ভারতীয় অংশে বুধবার দুপুরের দিকে এক বাংলাদেশির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে অবশ্য লাশটি বিএসএফ নিয়ে যায়।

ঠাকুরগাঁও প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 05:15 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

ধনতলা সীমান্তের আঃ রউফ, মোহাম্মদসহ কয়েকজন প্রত্যক্ষদর্শী জানান, নিহত যুবক বালিয়াডাঙ্গী উপজেলার ফকিরভিটা গ্রামের উপেন চন্দ্রের ছেলে নেপাল চন্দ্র (২৫)। তার দেহের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। বুকের কাছে গুলির ক্ষতচিহ্ন রয়েছে। লাশটি ৩৯৬/৬ নম্বর পিলারের কাছে পড়ে ছিল।

নেপাল রাতে অবৈধভাবে ভারতে প্রবেশ করতে গিয়ে বিএসএফ এর হাতে নিহত হতে পারে বলে তাদের ধারণা।

পরে বিকালে বাংলাদেশ ও ভারতের মধ্যে কোম্পানী পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে ঠাকুরগাঁও ৩০ বর্ডার গার্ড বাংলাদেশ এর অধিনায়ক লে. কর্নেল আবু বক্কর আবু জানান, বিএসএফ’র গুলিতে নেপাল নিহত হওয়ার বিষয়টি বিএসএফ স্বীকার করেননি। তবে লাশের ময়নাতদন্ত শেষে বিএসএফ লাশ ফেরত দেবে বলে জানিয়েছে।