এলেঙ্গা পৌরসভার নির্বাচন বৃহস্পতিবার
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নবগঠিত এলেঙ্গা পৌরসভার প্রথম নির্বাচন হবে বৃহস্পতিবার।
নির্বাচন কর্তৃপক্ষ জানায়, ইভিএম পদ্ধতিতে নয়টি ওয়াডের্র ১২টি কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলবে।
মোট ভোটার রয়েছেন ২৭ হাজার ৩২৮ জন। এর মধ্যে পুরুষ ১৩ হাজার ৩২৪ জন এবং মহিলা ১৪ হাজার চার জন।
তবে জমির উদ্দিন ও আতিকুর রহমান সাদেক শেষ মুহূর্তে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন।
সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিনটি পদে ১৩ জন এবং নয়টি কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।
রিটার্নিং অফিসার কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে। কেউ আচরণবিধি লংঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।
