২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পিআইওকে মারধর, আ. লীগ নেতা কারাগারে

বরিশালের মুলাদী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাকে (পিআইও) মারধরের মামলায় এক আওয়ামী লীগ নেতাকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

বরিশাল,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 01:41 PM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বুধবার জেলার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোসাদ্দেক মিনহাজ উপজেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সেরাজ মুন্সীর বিরুদ্ধে এ আদেশ দেন।

এ সময় মামলার অপর আসামি সেরাজ মুন্সীর স্ত্রী উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান শামীমা নাসরিনকে জামিন দেয়া হয়।

মামলার নথি থেকে জানা যায়, গত বছর ১৮ ডিসেম্বর টেস্ট রিলিফের (টিআর) ১০৫টন চালের কাজের তালিকা নিয়ে বিরোধের জেরে সেরাজ ও তার স্ত্রী শামীমা পিআইওকে মারধর করে আহত করেন।

এই ঘটনায় পিআইও আকতার হোসেন স্বামী-স্ত্রীকে আসামি করে মামলা দায়ের করেন।গত ১৭ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা স্বামী-স্ত্রীর বিরুদ্ধে অভিযোগপত্র দেন।

এরপর থেকে তারা পলাতক ছিলেন। বুধবার তারা আদালতে হাজির হয়ে জামিন আবেদন করেন।