২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদ

স্কুলছাত্রীর শ্লীলতাহানির প্রতিবাদে খাগড়াছড়ি শহরে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী ও শিক্ষার্থীরা। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

খাগড়াছড়ি,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 09:59 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

বুধবার শাপলা চত্বরে মারমা সংগঠন ঐক্য পরিষদ মানববন্ধনের আয়োজন করে।

বিজয় দিবসের অনুষ্ঠানের যোগ দিতে আসার পথে মঙ্গলবার সকালে হাফছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ওই ছাত্রীকে জোরপূর্বক শ্লীলতাহানি করে এক স্কুলছাত্র। 

মেয়েটি এখন জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।

ছেলেটি হাফছড়ি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে। ওই রাতেই তাকে আটক করা হয়।

ঘটনার প্রতিবাদে ওইদিন দুপুরেই বিক্ষোভ করে মারমা ছাত্রছাত্রীরা। পরে তারা জেলা প্রশাসককে স্মারকলিপি দেয়।

বুধবার সকাল ১১টার মানববন্ধন কর্মসূচির প্রতি একাত্মতা প্রকাশ করেছেন বিএনপির স্থানীয় নেতা মনীন্দ্র লাল ত্রিপুরা ও ইউপিডিএফের নেতা-কর্মীসহ আরো অনেকে।

মানববন্ধন থেকে অভিযুক্ত কিশোরের শাস্তি দাবি করা হয়।