২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে থানায় হামলার ঘটনায় মামলা

হরতালের আগের রাতে রাজশাহী নগরীর বোয়ালিয়া মডেল থানা ও উপশহরে পুলিশের গাড়িতে বোমা হামলার ঘটনায় চার শিবিরকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2013, 05:49 AM

Updated : 23 Aug 2022, 10:27 AM

মঙ্গলবার রাতে ৮টার দিকে উপশহর ২ নম্বর সেক্টরের মসজিদের সামনে পুলিশের গাড়িতে একটি এবং রাত ৮টা ২০ মিনিটে বোয়ালিয়া মডেল থানায় পাঁচটি হাতবোমা বিস্ফোরণ ঘটনা হয়। বোমায় পুলিশের তিন কনস্টেবল আহত হন।

এ ঘটনায় বোয়ালিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) ওমর শরীফ রাতেই একটি মামলা দায়ের করেন।

বোয়ালিয়া মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া সাংবাদিকদের জানান, চার শিবিরকর্মীকে এ মামলায় আসামি করা হয়েছে।

তারা দুটি মোটরসাইকেলে চড়ে এসে থানায় ও পুলিশের গাড়িতে পৃথকভাবে বোমা হামলা চালায় বলে মামলায় উল্লেখ করা হয়েছে।

পুরনো খবর:

থানায় বোমা হামলা, আগুন ট্রেন-গাড়িতে