২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে স্বাধীনতা দিবস পালিত

বিনম্র শ্রদ্ধায় মুক্তিযুদ্ধে শহীদদের স্মরণসহ নানা আয়োজনের মধ্য দিয়ে সিলেটে মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2013, 01:53 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

স্বাধীনতা দিবসের প্রথম প্রহরে শহীদদের শ্রদ্ধা জানাতে সমবেত হন সর্বস্তরের মানুষ।

যুদ্ধাপরাধীমুক্ত সোনার বাংলা গড়ার শপথ নিয়ে শহীদ মিনারের বেদিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।

প্রথম প্রহরে পর্যায়ক্রমে শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করে শহীদ মিনার বাস্তবায়ন পরিষদ, সিটি করপোরেশন, বিভাগীয় কমিশনার, মহানগর পুলিশ কমিশনার, সিলেটের ডিআইজি, পুলিশ সুপার, জেলা ও মহানগর আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, জাসদ, বাসদসহ বিভিন্ন সমাজিক, সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।

এছাড়া সিলেট জেলা প্রশাসনের উদ্যোগে নেয়া হয় নানা কর্মসূচি।

সকালে সিলেট স্টেডিয়োমে আয়োজন করা হয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার এএনএম জিয়াউল আলম, জেলা প্রশাসক খান মোহাম্মদ বিলাল, সিলেট রেঞ্জের ডিআইজি মকবুল হোসেন ভূঁইয়া, পুলিশ সুপার শাখাওয়াত হোসেন খান প্রমুখ।

সিলেট ওসমানী শিশুপার্ক ও ওসমানী জাদুঘরে শিশুদের জন্য বিনা টিকিটে প্রবেশ, বিভিন্ন এলাকায় জেলা তথ্য অফিসের উদ্যোগে মুক্তিযুদ্ধের চলচ্চিত্র প্রদর্শন করা হয়।

দুপুরে সিলেট অডিটোরিয়ামে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারকে সংবর্ধনা প্রদান করা হয়।

এছাড়া দুপুরে সিলেট মহানগর আওয়ামী লীগের উদ্যোগে একটি শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি রেজিস্টারি মাঠ থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি সিটি করপোরেশনের মেয়র বদর উদ্দিন আহমদ কামরানসহ নেতাকর্মীরা এতে অংশ নেন।