স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকেট অবমুক্ত
স্বাধীনতার ৪২ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশ ডাক বিভাগ একটি স্মারক ডাকটিকেট, একটি উদ্বোধনী খাম ও একটি ডাটা কার্ড চালু করেছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার গণভবনে এক অনুষ্ঠানে বাংলাদেশ ডাক বিভাগের ইস্যু করা ১০ টাকা মূল্যমানের স্মারক ডাক টিকেট, ১০ টাকা মূল্যমানের উদ্বোধনী খাম ও ৫ টাকার একটি ডাটা কার্ড অবমুক্ত করেন।
স্মারক ডাকটিকেটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি রয়েছে। এ উপলক্ষে একটি বিশেষ সিলমোহর ব্যবহার করা হয়।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অ্যাম্বাসেডর-এ্যাট-লার্জ এম জিয়াউদ্দিন, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিকী, বাংলাদেশ ডাক বিভাগের মহাপরিচালক নায়েব দেলোয়ার হোসেন ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারি আব্দুস সোবহান গোলাপ।
এ স্মারক ডাক টিকেট, উদ্বোধনী খাম ও ডাটা কার্ড এখন ঢাকা জিপিওতে পাওয়া যাচ্ছে। পরে দেশের অন্যান্য পোস্ট অফিসে এগুলো পাওয়া যাবে।
