কক্সবাজারে জামায়াতের তাণ্ডব: আইনজীবী আটক
কক্সবাজার শহরে গত ১৫ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের সহিংসতায় জড়িত অভিযোগে এক আইনজীবীকে পুলিশ আটক করেছে।
আটক অ্যাডভোকেট আমির হোসেন কক্সবাজার জজ আদালতের আইনজীবী।
সোমবার গভীর রাতে শহরের ঝাউতলার নিজ বাড়ি থেকে সদর থানা পুলিশ তাকে আটক করে।
সদর থানার ওসি জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আমির হোসেনের বিরুদ্ধে গত ১৫ ফেব্রুয়ারি জামায়াত-শিবিরের তাণ্ডবে জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে।
এছাড়া এর আগে গ্রেপ্তার রোহিঙ্গা জঙ্গি নেতা সালাউলের আইন উপদেষ্টা হিসেবেও পরিচিত।
ওসি আরো বলেন, ১৫ ফেব্রুয়ারির ঘটনায় দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আমির হোসেনকে আদালতে পাঠানো হবে।
গত ১৫ ফেব্রুয়ারি কক্সবাজার শহরে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের সহিংসতা চলাকালে পুলিশের সঙ্গে সংঘর্ষে তিন জন নিহত হন।
