ছেঁউড়িয়ায় লালন স্মরণোৎসব শুরু মঙ্গলবার
কুষ্টিয়ার কুমারখালী উপজেলার ছেঁউড়িয়ায় মঙ্গলবার পাঁচদিনব্যাপী লালন সরণোৎসব শুরু হচ্ছে।
লালন শাহের মাজারে এ উৎসব চলবে শুক্রবার (৩০ মার্চ) পর্যন্ত।
সংস্কৃতি মন্ত্রণালয় এ উৎসব আয়োজন করছে। এছাড়া সব প্রস্তুতি শেষ করেছে লালন একাডেমী কর্তৃপক্ষ।
জেলা প্রশাসক সৈয়দ বেলাল চৌধুরী বলেন, উৎসব সফল করতে জেলা প্রশাসন সার্বিক ব্যবস্থা নিয়েছে।
