২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৭ মার্চের পরীক্ষা পেছাল

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে ২৭ মার্চের সব পরীক্ষা পিছিয়ে দেয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গাজীপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 02:45 PM

Updated : 23 Aug 2022, 10:26 AM

সোমবার বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক বদরুজ্জামান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০১১ সালের স্নাতক (সম্মান) ২য় বর্ষ পরীক্ষা ৫ এপ্রিল সকাল সাড়ে ৮টায়, সিএসই (পার্ট-৩)৫ম সেমিস্টার এবং ২০১২ সালের বিবিএ ৩য় বর্ষ (৫ম সেমিস্টার)পরীক্ষা ৫ এপ্রিল সকাল ৯টায় অনুষ্ঠিত হবে।

পরীক্ষার পূর্বঘোষিত অন্যান্য সময়সূচি অপরিবর্তিত থাকবে।