২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চলে গেলেন মুক্তিযোদ্ধা রনজিৎ ব্যানার্জি

গোপালগঞ্জের কোটালীপাড়ার মুক্তিযোদ্ধা ডা. রনজিৎ ব্যানার্জি সোমবার ভোর রাতে মারা গেছেন।   

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

গোপালগঞ্জ,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 11:20 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

হৃদরোগসহ বার্ধক্যজনিত বিভিন্ন রোগে ঢাকা ন্যশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ৩টায় তার মৃত্যু হয় বরে পরিবারের সদস্যরা জানান। তার বয়স হয়েছিল ৮৮ বছর।

সকাল সাড়ে ১০টায় উপজেলার পয়সারহাট উচ্চ বিদ্যালয়ে তাকে গার্ড অব অনার দেয়া হয়।

এ সময় প্রশাসনের পদস্থ কর্মকর্তা, মুক্তিযোদ্ধাসহ সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বেলা সাড়ে ১১টায় শুয়াগ্রামে পারিবারিক কবরস্থনে খ্রিস্টান ধর্মীয় রীতি অনুযায়ী তাকে দাফন করা হয়।

তিনি দুই ছেলে ও দুই মেয়ে রেখে গেছেন।