২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামায়াত নিষিদ্ধের দাবিতে সুনামগঞ্জে সমাবেশ

জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধের দাবিতে সুনামগঞ্জে মানববন্ধন ও সমাবেশ হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

সুনামগঞ্জ,প্রতিনিধি, বিডিরিনউজ টোয়েন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Mar 2013, 09:46 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

‘প্রজন্ম সুনামগঞ্জ’ এর আয়োজনে সোমবার দুপুর ১২টায় শহরের শহীদ মিনারে এ মানববন্ধনে অন্যান্যের মধ্যে রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক-সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে সমাবেশে বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সন্তান হায়দার চৌধুরী লিটন, কুবাদ আহমদ, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লতিফুর রহমান রাজু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জুবের আহমদ অপু, পৌরসভার সাবেক মেয়র নুরুল ইসলাম বজলু, সাংবাদিক খলিল রহমান, শংকর দাস, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রফিক আহমদ, ছাত্রনেতা মোশারফ হোসেন ইমন প্রমুখ।