বড়পুকুরিয়া কয়লাখনিতে চীনা কর্মীর মৃত্যু
দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনিতে কর্মরত এক চীনা কর্মীর মৃত্যু হয়েছে।
পার্বতীপুর থানার ওসি শওকত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রোববার মধ্যরাতে চিং ভূগর্ভে কাজ করতে নামে।
সোমবার সকাল পৌনে ৯টায় অন্য শ্রমিকরা ভূগর্ভে কাজ করতে গিয়ে মি. চিং-কে অজ্ঞান অবস্থায় দেখতে পায়। পরে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে ভর্তি করার কিছুক্ষণ পরেই তার মৃত্যু হয়।
মি. চিং -এর লাশ রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে বলে জানান ওসি।
খনির মহাব্যবস্থাপক প্রকৌশলী জাফর সিদ্দিকি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মি. চিং এর ডিউটি ছিল রাত ১২টা থেকে সকাল ৬টা পর্যন্ত।
কিন্তু তিনি কিভাবে অসুস্থ হলেন তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি বলে জানান মহাব্যবস্থাপক।
