নোয়াখালীতে জামায়াত-শিবিরের ২৪ কর্মী গ্রেপ্তার
নোয়াখালীতে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের ২৪ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ জানান, রোববার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের আটক করা হয়।
“নাশকতামূল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে জামায়াতের ছয়জন ও শিবিরের ১৮জন কর্মীকে আটক করা হয়েছে।”
আটকদের বিভিন্ন মামলায় এবং ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে সোমবার আদালতে হাজির করার কথা রয়েছে।
গত দুই দিনেও বিএনপি-জামায়াতের ৪২ কর্মীকে আটক করে বিভিন্ন মামলায় এবং ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
