২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে দুই রোহিঙ্গাসহ আটক ৭

শাহজালাল বিমানবন্দর থেকে দুই রোহিঙ্গাসহ সাত জনকে আটক করেছে আর্মড পুলিশ ব্যাটেলিয়ন (এপিবিএন)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 11:22 AM

Updated : 25 Apr 2022, 06:31 PM

রোববার সকাল ও দুপুরে তাদের আটক করা হয়।

দুই রোহিঙ্গা হলেন, আরিফ উল্লাহ (২৪) ও মো. হাসিম (২০)। এই দুই জনকে বিদেশ যেতে সহায়তা করার অভিযোগে সিভিল অ্যাভিয়েশন কর্মচারীসহ দুই জনকে আটক করা হয়েছে।

এছাড়া জাল পাসপোর্ট নিয়ে বিদেশ যাওয়ার সময় আরো তিন জনকে আটক করা হয়।

এপিবিএনের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আলমগীর হোসেন জানান, জাল পাসপোর্ট ও জাল ভিসা নিয়ে কাতার এয়ারওয়েজে করে সৌদি আরব যাওয়ার জন্য বিমানবন্দর এলাকায় এলে রোববার সকালে ওই দুই রোহিঙ্গাকে আটক করা হয়।

তাদেরকে বিদেশ যেতে সহায়তা করার আটক করা হয় সিভিল অ্যাভিযেশনের কর্মচারী মফিজুর ও রতন আলী নামে এক দালালকে।

এছাড়া দুপুর ১টার দিকে জাল পাসপোর্ট নিয়ে কুয়েত এয়ারওয়েজে করে সৌদি আরর যাওয়ার জন্য মফিজুল (১৮) ও মাসুদ রানা (১৮) এবং এমজি-৫০২ বিমানে করে শ্রীলঙ্কা যাওয়ার জন্য বিমানবন্দরে এলে ওই তিন জনকে আটক করা হয়।

তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে বলে ওই পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।