২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নবগঠিত এলেঙ্গা পৌর নির্বাচনে উৎসবের আমেজ

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নবগঠিত এলেঙ্গা পৌরসভার প্রথম নির্বাচনকে ঘিরে এলাকায় উৎসবের আমেজ বিরাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

কে এস রহমান শফি, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 10:55 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

আগামী ২৮ মার্চের এ নির্বাচনকে সামনে রেখে পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে পুরো এলাকা।প্রার্থী ও সমর্থকদের দম ফেলার ফুরসত যেন নেই। সবাই ছুটছেন প্রার্থীদের বাড়ি বাড়ি।

বাড়িতে-বাজারে-চায়ের স্টলে সবখানেই উপযুক্ত প্রার্থী নিয়ে আলোচনা করছেন ভোটাররা। যোগ্যতা দেখেই তারা প্রথম পৌরপিতা নির্বাচন করতে চান।

রিটার্নিং অফিসার ও কালিহাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম বলেন, নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে।

কেউ আচরণবিধি লংঘন করছেন কিনা এ বিষয়ে একটি টিম কাজ করছে। আচরণবিধি লংঘন করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান ইউএনও।

নবগঠিত এই পৌরসভায় নয়টি ওয়াডের্র ১২টি কেন্দ্র, ৬৮টি ভোটকক্ষ থাকবে। মোট ভোটার ২৭ হাজার ৩২৮। এরমধ্যে পুরুষ ১৩ হাজার ৩২৪ জন ও মহিলা ১৪ হাজার চার জন।

নির্বাচনে এলেঙ্গা পৌর আওয়ামী লীগ সভাপতি গোলাম মোহাম্মদ খান (কাপপিরিচ) দলীয় সমর্থন পেয়েছেন। এছাড়াও উপজেলা কৃষক লীগের আহ্বায়ক জমির উদ্দিনও (দোয়াতকলম) মেয়র পদে নির্বাচন করছেন।

সদ্য বিলুপ্ত এলেঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিএনপি নেতা শাফী খান (আনারস) বিএনপি সমর্থিত প্রার্থী হিসেবে নির্বাচন করলেও এলেঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান বিএনপি নেতা সফিকুল ইসলাম তালুকদার শাফিও (চশমা) বেশ শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ে তুলবেন বলে মনে করছেন ভোটাররা।

এছাড়া কৃষক শ্রমিক-জনতা লীগের আতিকুর রহমান সাদেক (তালা) মেয়র পদে নির্বাচন করছেন।

সংরক্ষিত মহিলা কাউন্সিলরের তিনটি পদে ১৩ জন এবং নয়টি ওয়ার্ডে কাউন্সিলর পদে ৪৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।