২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রংপুরে বাসচাপায় ব্যবসায়ী নিহত

রংপুরের পীরগাছা উপজেলায় বাসের ধাক্কায় এক ব্যবসায়ী নিহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

রংপুর,প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Mar 2013, 10:21 AM

Updated : 23 Aug 2022, 10:26 AM

রোববার দুপুর ১টায় উপজেলার পবিত্রঝাড় মোড়ে এ ঘটনার পর বিক্ষুব্ধ এলাকাবাসী রংপুর-পীরগাছা সড়ক একঘণ্টা অবরোধ করে রাখে।

নিহত আবুল হোসেন (৬০) উপজেলার পীরগাছা ইউনিয়নের পবিত্রঝাড় গ্রামের মৃত তছির উদ্দিনের ছেলে।

পীরগাছা থানার ওসি আরমান হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বাগদাদ পরিবহনের যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেল আরোহী আবুল হোসেনকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান।

ব্যবসায়ী আবুল হোসেন পীরগাছা বাজারের ব্যবসা প্রতিষ্ঠান থেকে বাড়ি ফিরছিলেন।

দুর্ঘটনার পর চালক বাসটি নিয়ে পালিয়ে যায়।

পরে বিক্ষুব্ধ এলাকাবাসী চালককে গ্রেপ্তারের দাবিতে এক ঘণ্টা রংপুর-পীরগাছা সড়ক অবরোধ করে বিক্ষোভ করে।

পুলিশ গিয়ে চালককে গ্রেপ্তারের আশ্বাস দিলে তারা অবরোধ তুলে নেয় বলে জানান ওসি।

তিনি জানান, লাশ ময়না তদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যু মামলা হবে।