নোয়াখালীতে বিএনপি-জামায়াতের আরো ১৫ কর্মী গ্রেপ্তার
নোয়াখালীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর ১৫ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
“নাশকতামূল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির ৪ জন ও জামায়াত-শিবিরের ১১জন কর্মীকে আটক করা হয়েছে।”
আটকদের বিভিন্ন মামলায় এবং ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে রোববার আদালতে হাজির করার কথা রয়েছে।
শনিবারও বিএনপি-জামায়াতের ২৭ কর্মীকে আটক করে বিভিন্ন মামলায় এবং ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে হাজির করা হয়।
এদিকে পুলিশের এই ধারাবাহিক গ্রেপ্তারের নিন্দা জানিয়েছেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. হারুনুর রশীদ আজাদ।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিরোধী দলের আন্দোলনকে দমনের জন্যই পুলিশ বিনা অপরাধে ১৮ দলীয় জোটের নেতাকর্মীদের আটক করে মামলা দিচ্ছে।”
