সিলেটে জামায়াতের হরতাল রোববার
হরতালে বিশ্বনাথ উপজেলায় এক কর্মীর মৃত্যুর প্রতিবাদে রোববার সিলেট বিভাগে আধাবেলা হরতাল ডেকেছে জামায়াত ইসলামী।
বৃহস্পতিবার সিলেট জেলা ও মহানগর জামায়াত এ হরতালের ঘোষণা দেয়।
মহানগর জামায়াত ইসলামীর সহকারী সেক্রেটারি ফখরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশের গুলিতে কর্মীর মৃত্যুর প্রতিবাদে চার জেলায় সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত হরতাল করা হবে।
বুধবার সিলেট মহানগর জামায়াতের আমির এহসানুল মাহবুব জুবায়েরের মুক্তির দাবিতে হরতাল চলাকালে পুলিশের উপর হামলা চালায় জামায়াতকর্মীরা।
এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে গোলাম রব্বানী নামের এক শিবিরকর্মী নিহত হন। দুই পুলিশসহ আহত হয় অন্তত ১০ জন।
