মাদারীপুরে বসতবাড়িতে অগ্নিসংযোগ
মাদারীপুর পৌর শহরে একটি বাড়িতে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
শনিবার ভোরে কুলপদ্দি এলাকায় উত্তম মালোর বাড়িতে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
তবে হিন্দুবাড়িতে হলেও বিষয়টি সাম্প্রদায়িক সহিংসতা নয়, ব্যক্তিগত কিংবা ব্যবসায়িক শত্রুতা থেকে করা হয়ে থাকতে পারে বলে ধারণা করেছে পুলিশ।
মাদারীপুরের সহকারী পুলিশ সুপার রাসেল শেখ বলেন, উত্তম মালোর বাড়ির একটি গুদাম ঘরে কে বা কারা রাতে আগুন দেয়। স্থানীয় ও পুলিশের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা।
পেশায় ঠিকাদার উত্তম মালোর ওই ঘরটিতে মাছ ধরার জাল রাখা ছিল।
তিনি আরো জানান, বিষয়টি নাশকতামূলক হলেও পুলিশ প্রাথমিক ভাবে একে ব্যক্তিগত অথবা ব্যবসায়িক শত্র“তার জেরে হয়েছে বলে ধারণা করছে।
সদর থানার ওসি মো. মনিরুজ্জামান জানান, এ বিষয়ে অভিযোগ করার কথা রয়েছে। অভিযোগটি পেলেই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
