নোয়াখালীতে বিএনপি-জামায়াতের ২৭ কর্মী গ্রেপ্তার
নোয়াখালীতে বিএনপি ও জামায়াতে ইসলামীর ২৭ জন কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত জেলার বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে এদের আটক করা হয় বলে জানান জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মাহবুবুর রশীদ।
তিনি বলেন, “নাশকতামূল কর্মকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে বিএনপির ১১জন, জামায়াতের ছয়জন ও শিবিরের ১০জন কর্মীকে আটক করা হয়েছে।”
আটকদের বিভিন্ন মামলায় এবং ৫৪ ধারায় গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে হাজির করার কথা রয়েছে।
