২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে সাজাপ্রাপ্ত কয়েদির মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক কয়েদির মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 11:45 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে সৈয়দ নূর (৭৮) নামে ওই কয়েদির মৃত্যু হয় বলে কারা কর্তৃপক্ষ জানায়।

সৈয়দ নূর আনোয়ারা উপজেলার বোয়ালিয়া গ্রামের মৃত আবদুল আজিজের পুত্র। একটি হত্যা মামলায় যাবজ্জীবন দণ্ডাদেশ পেয়ে ২০১১ সালের ২৪ জুলাই তাকে এ কারাগারে আনা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার নুর মোহাম্মদ সোহেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সাজাপ্রাপ্ত কয়েদি সৈয়দ দীর্ঘদিন ধরে বিভিন্ন অসুখে ভুগছিলেন। বৃহস্পতিবার দুপুরে যমুনা ওয়ার্ডের এ কয়েদি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে কারা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তার মৃত্যু হয়।

ডেপুটি জেলার সোহেল জানান, চিকিৎসকরা জানিয়েছেন, হৃদরোগসহ বিভিন্ন বার্ধক্যজনিত রোগে তার মৃত্যু হয়েছে।