২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে দুটি অগ্নিকাণ্ডে পুড়েছে ১৪টি বাড়ি

চট্টগ্রামে পৃথক দু’টি অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ১৪ টি বসতঘর ও ঝুটের দোকান।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকম

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Mar 2013, 10:42 AM

Updated : 23 Aug 2022, 10:25 AM

বৃহস্পতিবার ভোররাতে ও সকালে নগরীর বায়েজিদ থানাধীন আমিন কলোনী ও রাউজান উপজেলার দক্ষিণ নোয়াপাড়া গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক জসীম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রাউজান উপজেলার দক্ষিণ নোয়াপাড়া গ্রামের চৌধুরী ঘাটকূল এলাকায় সকাল ছয়টার দিকে রান্নার চুলা থেকে আগুন লাগে।

সকাল আটটা ৪০ মিনিটের দিকে আগুন নেভানো হয়।অগ্নিকাণ্ডে ১০টি বসতঘর পুড়ে প্রায় ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এদিকে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা প্রহল্লাদ সিংহ জানান, নগরীর বায়েজিদ থানাধীন আমিন কলোনীতে ভোর পৌনে চারটার দিকে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি ঝুট কাপড়ের দোকান ও চারটি বসত ঘর পুড়ে যায়।

তিনি জানান, বায়েজিদ ফায়ার স্টেশনের তিনটি গাড়ি দুই ঘণ্টা চেষ্টা চালিয়ে সকাল ছয়টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে প্রায় পাঁচ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।