হাতিরঝিলে ডাকাত-পুলিশ ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত
রাজধানীর হাতিরঝিলে গোয়েন্দা পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাতদলের এক সদস্য নিহত হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পরে পুলিশ ঘটনাস্থল থেকে এক যুবককে গুলিবিদ্ধ অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
হাতিরঝিলে ঘটনাস্থলে যুবকের পাশে চারটি গুলিসহ একটি পিস্তল পাওয়া যায় বলে পুলিশ জানিয়েছে। যুবকের নাম জানা যায়নি। তার বয়স আনুমানিক ৩০ বছর। গায়ে ছিল সবুজ রঙের চেক শার্ট ও কালো জিনস।
