২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে তিন মাদক বিক্রেতার বিভিন্ন মেয়াদে সাজা

মাদক বিক্রির অভিযোগে চট্টগ্রামে তিন মাদক বিক্রেতাকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 03:08 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

বুধবার নগরীর বিভিন্ন স্থানে পরিচালিত ভ্রম্যমাণ আদালতের নেতৃত্ব দেন চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট যুথিকা সরকার।

সাজাপ্রাপ্তরা হলেন, মো. জাহাঙ্গীর আলম (২১), আমির হোসেন (৩৫) এবং মো. জাহাঙ্গীর হোসেন (৩৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চট্টগ্রাম মেট্রো উপ-অঞ্চলের তত্ত্বাবধায়ক চৌধুরী ইমরুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নগরীর লালখান বাজার ঢেবার পাড় এলাকায় অভিযান চালিয়ে মো. জাহাঙ্গীর হোসেনকে (২১) তিন কেজি গাঁজাসহ আটক করা হয়।

এসময় ভ্রম্যমাণ আদালত তাকে ছয় মাসের জেল দেয়।

এদিকে, বাকলিয়া থানাধীন বগারবিল এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম (৩৫) ও আমির হোসেনকে আটক করা হয়।

আদালত তাদের উভয়কে দুই মাসের কারাদণ্ড দেয়।