২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আশুলিয়ায় শ্রমিককে ধর্ষণ, গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় মঙ্গলবার রাতে এক পোশাক শ্রমিক গণধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় জড়িত অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

সাভার, প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2013, 02:09 PM

Updated : 23 Aug 2022, 10:24 AM

এ ঘটনায় মেয়েটির বাবা বাদী হয়ে বুধবার আশুলিয়া থানায় একটি অভিযোগ দায়ের করেছেন।

গ্রেপ্তাররা হলেন আশুলিয়ার কাইচাবাড়ী মহল্লার নয়ন মিয়া (২০), পলাশ (২৫) ও মোফাজ্জল হোসেন মাসুদ (২৫)। এলাচা একজন পলাতক আছেন বলে পুলিশ জানিয়েছে।

আশুলিয়া থানার এসআই মো. সোহরাব হোসেন বলেন, ‘এনওয়াই সোয়েটার লিমিটেড’ কারখানার ওই নারী শ্রমিককে (১৫) ডাক্তারি পরীক্ষার জন্য বুধবার দুপুরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি জানান, মঙ্গলবার রাত ৮টার দিকে কাইচাবাড়ী মহল্লায় অবস্থিত কর্মস্থল থেকে কাজ শেষে বাসায় ফিরছিলেন মেয়েটি।  

পাশ্ববর্তী ভাষানটেক মহল্লায় পৌঁছার পর তার পূর্ব পরিচিত দুই যুবক জোরপূর্বক ধরে নির্জন স্থানে একটি খালি জায়গায় নিয়ে যায় এবং চার জন তাকে ধর্ষণ করে।  

কান্না শুনে পথচারীরা মেয়েটিকে উদ্ধার করে রাতেই গণস্বাস্থ্য কেন্দ্র হাসপাতালে ভর্তি করে।

পুলিশ কর্মকর্তা আরো বলেন, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তাররা ধর্ষণের কথা স্বীকার করেছে। পলাতক পান্নুকে (২২) গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে পুলিশ।